বইয়ের নাম সর্প মনির রহস্য
ধরণ রহস্য, রোমাঞ্চ ও ফ্যান্টাসি
সারসংক্ষেপ
যুগে যুগে প্রচলিত আছে সর্প মণির কথা, যা মানুষকে অঢেল ক্ষমতার অধিকারী করে। কিন্তু সেই মণি কি আসলেই আশীর্বাদ, নাকি তার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো অভিশাপ?
'সর্প মনির রহস্য' উপন্যাসের পরতে পরতে রয়েছে উত্তেজনা। গল্পের নায়ক যখন প্রাচীন এক গুহায় লুকানো এই দুষ্প্রাপ্য মণির সন্ধানে নামে, তখন সে বুঝতে পারে এটি কেবল সাধারণ কোনো রত্ন নয়। প্রাচীন তান্ত্রিক উপাসনা, সর্প কূলের আদিম শত্রুতা আর মানুষের সীমাহীন লোভের মাঝে পড়ে তার জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে।
রহস্যে ঘেরা প্রাচীন জঙ্গল থেকে শুরু করে অন্ধকার গুহার গোলকধাঁধা-সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর যাত্রার কাহিনী এই বই। সত্য আর মিথ্যার সীমানা যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন নায়ক কি পারবে সর্প মনির রহস্য ভেদ করে জীবিত ফিরে আসতে?
রোমাঞ্চপ্রিয় পাঠকদের জন্য এক অনন্য উপহার-সর্প মনির রহস্য। আজই সংগ্রহ করুন এবং হারিয়ে যান রহস্যের অতল গহ্বরে