শান্তিনিবাসের ড্রয়িং রুমে যখন দাবার চাল দেওয়া হচ্ছিল, তখন কি কেউ জানত একটি 'পোশাকের ভুল' বদলে দেবে সব হিসেব? একই চেহারার দুই ভাই-অভিজিৎ আর অরিজিৎ। কিন্তু একি ট্রাফিক সিগন্যালে একই পোশাকে দুজনেই খুনের শিকার? কে এই রহস্যময় 'ডি'? অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার মেজো মামার তীক্ষ্ণ লজিক আর ভাগ্নে নীলুর আধুনিক ডেটা অ্যানালিসিস কি পারবে এই ডাবল খুনের জট খুলতে? নাকি খুনির চক্রান্তে মেজো মামার ইঞ্জিনিয়ারিং বুদ্ধিও হার মানবে? ইঞ্জিনিয়ারিংয়ের চুলচেরা বিশ্লেষণ আর বাস্তবের অপরাধ যখন মুখোমুখি-শুরু হয় 'ডি এর গেরোয় ডাবল খুন' এর এক রোমহর্ষক রহস্যভেদ।
"একই ছাঁচে গড়া দুটো পুতুল,